শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শুভেন্দু অধিকারী পুশ-ইনের সঙ্গে জড়িত: নূরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ভারত আমাদের ওপর অত্যাচার করছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশে পুশ-ইন শুরু করেছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে সীমান্তে হত্যা ও অবৈধ পুশ-ইনের প্রতিবাদে শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ মডেল স্কুল মাঠে ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী পুশ-ইনের সঙ্গে জড়িত। তিনি মুসলিমবিদ্বেষী মনোভাবাপন্ন একজন নেতা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই পুশ-ইনের ঘটনা ঘটাচ্ছে তারা।’

আয়োজকরা জানান, সীমান্তে বারবার ঘটে যাওয়া হত্যা ও অবৈধ পুশ-ইনের ঘটনায় স্থানীয় জনগণ উদ্বিগ্ন। এ ধরনের ঘটনার প্রতিবাদ এবং সচেতনতা তৈরির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, জামায়াতে ইসলামীর জেলা আমির আবুজার গিফারি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025