শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন তারা।

সোমবার (৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান ও পদযাত্রা কর্মসূচি পালনকালে এ দাবি জানান তারা। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে অংশ নেন ২৫-৩০ জন নেতাকর্মী।

পদবঞ্চিতদের দাবি, কমিটিতে ত্যাগ ও অবদানের মূল্যায়ন না করে ‘মাইম্যান’দের প্রাধান্য দেওয়া হয়েছে, যা সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এ অবস্থায় অবিলম্বে পদবঞ্চিত যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও সাংগঠনিক পদায়ন চান তারা।

পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া রফিকুল ইসলাম বলেছেন, যুবদলই আগামী দিনের বিএনপির মূলধারার নেতৃত্ব দেবে। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হলে বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025