সোমবার, ০৮ Jun ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (৩০) যুবক নিহত হয়েছে। এ নিয়ে দুই দিনে দুই যুবকের মৃত্যুসহ আরও দু’জন অহত হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসে জেলার উত্তরসুর গ্রামে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়। এসময় সামছু মিয়া (৩০) নামে একজন আহত হয়েছেন। আহত সামছু মিয়ার বাড়ি রংপুরে বলে জানা গেছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ‘মরদেহ রেলওয়ে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া গতকাল একই স্থানে দুইজন গুরুতর আহতদের একজনের মৃত্যু হয়েছে।’

এর আগে শনিবার (৬ জুন) বিকেলে একই স্থানে জয়ন্তিকা ট্রেনের ছাদ থেকে পড়ে এনামুল মিয়া ফাহিম (২৫) এবং মো. সিয়াম (১৮) নামে দুজন গুরুতর আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে এনামুল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয়। আহত ও নিহতের দু’জনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানা গেছে।

মৌলভীবাজার সদর হাসপাতল সূত্র জানায়, গতকাল ট্রেন দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এনামুল মিয়া ফাহিমকে সিলেট নেয়ার পথে মারা গেছে বলে জেনেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025