বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
সিলেটে নিহত শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধীদলীয় নেতা পীরগঞ্জে এক হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের অভিযোগ, রংপুরে প্রতিবাদ সমাবেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী মিয়ানমারে বিস্ফোরক থেকে বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫ ইরানের হুঁশিয়ারিতে লেবাননে হামলা বন্ধের সিদ্ধান্ত ইসরায়েলের খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৮ নেতাকর্মী গ্রেফতার ব্রহ্মপুত্রে আকস্মিক ঝড়, ডুবে গেলো ২৫ নৌকা বর্তমান শিক্ষাব্যবস্থা কেবল সনদধারী শিক্ষার্থী তৈরি করছে: জামায়াত আমির

ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের অভিযোগ, রংপুরে প্রতিবাদ সমাবেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে অবৈধ হস্তক্ষেপ ও প্রতিষ্ঠানটিকে ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ তুলে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে সচেতন গ্রাহক ফোরাম। মঙ্গলবার (২ জুন) সকালে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে ইসলামী ব্যাংকের রংপুর শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে ব্যাংকে অযাচিত হস্তক্ষেপ বন্ধ, পাচার হওয়া অর্থ ফেরত আনা, চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানানো হয়।

সমাবেশে সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান পুলক, ব্যবসায়ী জিল্লুর রহমান মুন্সী, শাহানত মিয়া, আইনজীবী তারেকুজ্জামান তারেক, হুসেইন আহমেদ বাবলু, শামীমা আক্তার, জান্নাতুল ফেরদৌসসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, শরিয়াহভিত্তিক পরিচালিত দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের লাখো গ্রাহকের আস্থার প্রতীক। তারা অভিযোগ করেন, বিভিন্ন মহলের হস্তক্ষেপ ও অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি সংকটের মুখে পড়েছে।

তাদের দাবি, অতীতের মতো বর্তমান সময়েও ব্যাংকটিকে দুর্বল করার অপচেষ্টা চলছে। অর্থ পাচার ও বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025