বুধবার, ০৩ Jun ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
সিলেটে নিহত শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধীদলীয় নেতা পীরগঞ্জে এক হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক ইসলামী ব্যাংকে হস্তক্ষেপের অভিযোগ, রংপুরে প্রতিবাদ সমাবেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী মিয়ানমারে বিস্ফোরক থেকে বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫ ইরানের হুঁশিয়ারিতে লেবাননে হামলা বন্ধের সিদ্ধান্ত ইসরায়েলের খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৮ নেতাকর্মী গ্রেফতার ব্রহ্মপুত্রে আকস্মিক ঝড়, ডুবে গেলো ২৫ নৌকা বর্তমান শিক্ষাব্যবস্থা কেবল সনদধারী শিক্ষার্থী তৈরি করছে: জামায়াত আমির

বর্তমান শিক্ষাব্যবস্থা কেবল সনদধারী শিক্ষার্থী তৈরি করছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান শিক্ষাব্যবস্থা কেবল সনদধারী শিক্ষার্থী তৈরি করছে, প্রকৃত অর্থে সুনাগরিক গঠনে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না।

তিনি বলেন, শিক্ষা এমন হওয়া উচিত, যা মানুষের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়।

মঙ্গলবার (২ জুন) সিলেট নগরীর একটি মিলনায়তনে ছাত্রশিবির সিলেট মহানগরের সেক্রেটারিয়েট সদস্যদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।

শফিকুর রহমান বলেন, ‌‘জামায়াতে ইসলামী জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষাব্যবস্থা যুগোপযোগী ও মূল্যবোধভিত্তিক রূপে পুনর্গঠন করবে। এমন একটি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যা একদিকে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করবে, অন্যদিকে তাদের আদর্শ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবে।’

জামায়াত আমির বলেন, ‘দেশের তরুণ সমাজকে একাডেমিক উৎকর্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। জ্ঞান, দক্ষতা ও উন্নত চারিত্রিক গুণাবলির মাধ্যমে তরুণরাই একটি আদর্শ সমাজ ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তরুণ সমাজকে এভাবে গড়ে তুলতে ছাত্রশিবিরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম, সিলেট জেলা আমির হাবিবুর রহমান, নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরের সেক্রেটারি শাহজাহান আলী, ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা সাবেক সভাপতি আবু আইয়ুব মঞ্জু ও সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025