মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে জাম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরের দিকে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—পূর্ব বেলকা গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) এবং একই গ্রামের বিধান চন্দ্র দাসের মেয়ে বিন্দা রানী (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে জাম কুড়াতে যায় ওই দুই শিশু। এ সময় অসাবধানতাবশত তারা পুকুরের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। পরে দীর্ঘ সময় তাদের না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, জাম কুড়াতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে ডুবে একই সঙ্গে খেলা করা দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।