শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :

চট্টগ্রামের শিশুটিকে দেখতে হাসপাতালে মহানগর জামায়াত আমির

চট্টগ্রামের বাকলিয়ায় ধর্ষণচেষ্টার শিকার চার বছর বয়সী শিশুটিকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

শুক্রবার (২২ মে) বেলা ১১টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে গিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শিশুটি এখনো ভীতসন্ত্রস্ত, তার পরিবারও আতঙ্কিত। আমরা তাদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছি। একটি নিষ্পাপ শিশুর প্রতি এ ধরনের নৃশংস ও অমানবিক ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ, জামায়াত নেতা মুহাম্মদ ইলিয়াসসহ স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025