সোমবার, ১৩ Jul ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

হজ পালনে আজ সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

পবিত্র হজ পালন করতে বুধবার (২০ মে) দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফিরবেন তিনি।

এর আগে, মঙ্গলবার রাতে শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার হয়ে গুরুতর আহত চিকিৎসক ডা. নাসির আহমদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ডা. শফিকুর রহমান।

রাত ১০টার দিকে তিনি সেখানে পৌঁছে চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি করেন জামায়াত আমির।

তিনি বলেন, বিগত শাসনামলে দেশের ব্যবস্থাপনা ধ্বংস করা হয়েছে। সেখান থেকে বেরিয়ে এসে একটি সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলতে হবে।

একই সঙ্গে তিনি বলেন, ন্যায়সংগত কাজে সরকারকে সহযোগিতা করা হলেও অন্যায়ের বিরুদ্ধে বিরোধীদল প্রতিবাদ জানাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025