সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

স্কুল ও ধর্মীয়স্থানের কাছে থাকা ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ

ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় স্কুল, ধর্মীয় স্থান ও বাসস্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১২ মে) এ নির্দেশনা জারি করেন তিনি।

মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশনায় বলা হয়, সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে ধর্মীয়স্থান, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত মদের ৭১৭টি খুচরা দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে।

মদের এই দোকানগুলো চালায় তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠান তাসমাক। প্রতিষ্ঠানটি পুরো রাজ্যে এমন ৪ হাজার ৭৬৫টি মদের দোকান চালায়। যারমধ্যে ২৭৬টি ধর্মীয় স্থাপনার কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত।

তামিলনাড়ুর সরকার মদ বিক্রি করে ২০২৫ সালে ৪৮ হাজার কোটি টাকা লাভ করেছিল। তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে স্পর্শকাতর জায়গায় থাকা মদের দোকানগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থালাপতি বিজয়।

উল্লেখ্য, নির্বাচনের আগে বিজয় কথা দিয়েছিলেন তামিলনাড়ুকে ‘মাদকাসক্ত মুক্ত’ করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025