বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শার্শার কায়বা সীমান্তে ৯ হাজার ৯০০ পিস ট্যাবলেট উদ্ধার

যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৯ হাজার ৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির অভিযান কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন যাবৎ চোরাচালানি মালামাল ও মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১১ মে ২০২৬) রাতে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট আটক করা হয়। যার আনুমানিক জব্দমূল্য ২৯ হাজার ৭০০ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025