সোমবার, ১১ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে আগামী ১৪-১৫ মে ওয়াশিংটনে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও দুই দেশের সীমান্তে পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত আছে। লেবানন সীমান্তের কাছাকাছি মানারা এলাকায় হিজবুল্লাহ-এর ড্রোন হামলায় ইসরায়েলের এক সৈন্য নিহত হয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ-এর ড্রোন হামলায় তিন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন বিস্ফোরণে ওই সেনারা আহত হন। এছাড়াও দক্ষিণ লেবাননে ইয়েলো লাইন বরাবর হিজবুল্লাহর হামলা বেড়েছে, কিন্তু সব ঘটনা জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে লেবাননের সঙ্গে সংঘর্ষ তীব্র হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ওই হামলার পর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ চালায়। একই সময়ে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ ঘটনার পরে হিজবুল্লাহ জানায়, তারা দক্ষিণ লেবাননের আল-তাইবেহ শহরে একটি বাড়ির ভেতরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সীমান্তজুড়ে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

এই অবস্থার প্রেক্ষিতে বেঞ্জামিন নেতানিয়াহু তেহরান-ওয়াশিংটন আলোচনায় সৃষ্ট সংকটের প্রেক্ষাপটে সোমবার (১১ মে) বিকেলে নিরাপত্তা বৈঠক আহ্বান করেছেন বলে জানিয়েছে ইয়েডিয়োথ আহরোনোথ।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের ওয়াদি আল-উইউন এলাকা ও সারবিন শহরের মাঝামাঝি স্থানে ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের সমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এছাড়া তাইবেহ শহরের বাইদার আল-ফাকানি এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর ধারাবাহিক তিনটি হামলার দায়ও স্বীকার করেছে সংগঠনটি। হিজবুল্লাহর দাবি, একটি বাড়ির ভেতরে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীকে প্রথমে সুইপ অ্যাটাক-এর মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়, পরে একই স্থানে আরও দুই দফা হামলা চালানো হয়। আহত সেনাদের সরিয়ে নিতে সেখানে অতিরিক্ত বাহিনী পৌঁছায় বলেও দাবি করেছে তারা।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলাও জোরদার হয়েছে। আল-মায়েদিন জানায়, নাবাতিয়েহ জেলার শুকিন ও কফর তেবনিত এলাকায় এবং ইয়াহমার শাকিফ শহরে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।

লেবননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর নতুন সামরিক অভিযানে লেবাননে এ পর্যন্ত ২,৮৪৬ জন প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, সংঘাত শুরুর পর থেকে ১৩০টিরও বেশি হামলায় অন্তত ১০৩ জন লেবানিজ চিকিৎসাকর্মী নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তবে এসব হামলায় ব্যাপক বেসামরিক ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন পর্যন্ত লেবাননের ১০ লক্ষাধিক মানুষ গৃহহীন বা বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: এনএনএ, প্যালেস্টাইন ক্রনিকল, আল-মায়েদিন
কেএম

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025