সোমবার, ১১ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। পাঁচ কোটি মানুষের গণভোটের রায়কে অস্বীকার করে দেশে নতুন সংকট তৈরি করবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিন, তা না হলে অতীতে যারা কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পথ বেছে নিয়েছিল, তাদের মতো পরিণতি ভোগ করতে হবে।

রোববার (১০ মে) বিকেলে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত ‘গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় একই ধরনের বক্তব্য দিয়েছেন। কিন্তু গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে না। বিএনপি জুলাই সনদকে জুলাইয়ের চেতনার পরিবর্তে নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, বিএনপি জুলাই সনদে যে ১০টি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, সেগুলোই ভবিষ্যতে স্বৈরাচার সৃষ্টির হাতিয়ার হতে পারে। তবে দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, বল এখন জামায়াতের কোর্টে নেই, বল আপনাদের কোর্টে। আপনারা ভুল করলে সেই বল আপনাদের বারেই ঢুকে যাবে।

সেমিনারে সভাপতিত্ব করেন মুহাম্মদ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মুহাম্মদ নুরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুহাম্মদ শাহজাহান, শাহজাহান চৌধুরী, মাওলানা জহিরুল ইসলাম, বেলায়েত হোসেন, সরোয়ার তুষার ও মুহাম্মদ শহীদুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, এনসিপির নেতা ও চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সমন্বয়ক মীর শোয়াইব ও আরিফ মঈনউদ্দীন, খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা নায়েবে আমির মুফতি শিহাবুদ্দিন, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমির মাওলানা জিয়াউল হোসাইন, জাতীয় গণতান্ত্রিক পাটির মহানগরীর সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহানগরীর সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন আলম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেব, লেবার পার্টির চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক চসিক মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ আমিরুজ্জামান, খেলাফত আন্দোলন চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা আতিক বিন ওসমান, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025