শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- সানি, হৃদয়, ফরহাদ, জহির, গোলাপ, ইসমাইল মিয়া, জুয়েল মিয়া, সগির আহমেদ, রাজু মিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ময়দর মুন্সিবাড়ির সঙ্গে বধুর গোষ্ঠীর মধ্য দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে ময়দর মুন্সি বাড়ির ফরহাদের সঙ্গে একই বাড়ির মাসুমের বাকবিতণ্ডায় হয়। এরপর দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা টেঁটা ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ময়দর মুন্সি বাড়ির স্থানীয় ইউপি সদস্য মেরাজ মিয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বধুরগোষ্ঠীর লোকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আমাদের পক্ষের ১০ জনের বেশি লোক আহত হয়েছে।

বধুরগোষ্ঠীর বাদশা মিয়া বলেন, ময়দর মুন্সি বাড়ির মাসুম মিয়া আমাদের বংশের সঙ্গে মিলে যাওয়ায় তাদের বংশের মেরাজ মেম্বার ও ফরহাদ মিয়ারা মাসুমকে মারধোর করে। এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।

ভৈরব থানার তদন্ত কর্মকর্তা লিমন বোস জানান, উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলায়মানপুর এলাকার ময়দর মুন্সি বাড়ির মাসুম মিয়ার সঙ্গে একই বংশের ফরহাদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণেআনে। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025