শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ রূপপুরে রাশিয়ার সহায়তায় ২৪টি পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী ইউনিক গ্রুপের নূর আলীর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা গাইড বইয়ের বিকল্প হবে সহযোগী বই: শিক্ষামন্ত্রী ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট, পালানোর সময় গণপিটুনিতে ডাকাত নিহত সব এলাকায় কি সমান উন্নয়ন হবে না: প্রশ্ন গোলাম পরওয়ারের গঠিত হলো নতুন ৫ উপজেলাসহ বগুড়া সিটি করপোরেশন

সব এলাকায় কি সমান উন্নয়ন হবে না: প্রশ্ন গোলাম পরওয়ারের

যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নন, সেসব এলাকায় উন্নয়ন হবে কি না—সরকারের কাছে এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।

গোলাম পরওয়ার বলেন, বগুড়াকে সিটি করপোরেশন করা হয়েছে এবং আরও পাঁচটি উপজেলা গঠন করা হয়েছে। তিনি এর বিরোধিতা না করলেও প্রশ্ন রাখেন, যেসব এলাকায় ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের বাড়ি রয়েছে, সেখানেই কি কেবল উন্নয়ন হবে? আর যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নন, সেখানে কি উন্নয়ন হবে না?

তিনি আরও অভিযোগ করেন, ন্যায়বিচারের পরিবর্তে দেশে অন্যায় ও বৈষম্য চলছে। তাঁর ভাষায়, বৈষম্যবিরোধী আন্দোলনে অনেক মানুষ রক্ত দিয়েছে, কিন্তু সেই ত্যাগের ওপর দাঁড়িয়ে আবারও বৈষম্যের সমাজ গড়ে তোলা হচ্ছে।

জামায়াত নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ন্যায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার সংকুচিত করে ট্রেড ইউনিয়নের কার্যক্রম সীমিত করা গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

গোলাম পরওয়ার দাবি করেন, সব বিষয়ে দেশের জনগণকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দিতে হবে এবং কোনো বিদেশি প্রভাব বা চাপের ভিত্তিতে দেশ পরিচালিত হওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, দুর্নীতির কারণে দেশের রেল যোগাযোগ ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না, যেখানে বিশ্বের অন্যান্য দেশ দ্রুত অগ্রগতি অর্জন করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025