সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

চীনের আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৬০ জন। দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।

হুনানের লিউইয়াং শহরে অবস্থিত হুয়াশেং আতশবাজি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের একটি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

শহরটি চীনের আতশবাজি শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে অসংখ্য আতশবাজি তৈরির কারখানা রয়েছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে বিস্ফোরণটি ঘটে। এতে নিহতদের বেশিরভাগই ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই প্রায় ৫০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারখানার আশপাশের প্রায় ৩ কিলোমিটার এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। কারণ কারখানাটির কাছেই কালো বারুদের দুটি গুদাম রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘরের দরজা-জানালা কেঁপে ওঠে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, আতশবাজি শিল্পে চীন বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। ২০২৫ সালে বৈশ্বিক বাজারে ১১৪ কোটি ডলারের আতশবাজি সরবরাহ করেছে দেশটির প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে বিক্রি হওয়া মোট আতশবাজির প্রায় দুই-তৃতীয়াংশই এসেছে চীন থেকে। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025