শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

দেশে মেগা প্রকল্পের নামে যেন মেগা ডাকাতি না হয়: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকারের প্রতি আহ্বান করবো, বাংলাদেশে যেন আগামীতে মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, গত ১৬-১৭ বছরের ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে প্রায় ১১ লাখ কোটি টাকা। যা দিয়ে ৩৫-৪০টি পদ্মা সেতু নিমেষেই বানানো যেতো। হাসিনা নির্লজ্জভাবে বলেছে তার পিয়নেরই প্রায় ৪০০ কোটি টাকা আছে। তার ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের শুধু লন্ডনে বাড়ি ৩৬০টি। মৃত্যুর পর তার প্রতি বাড়িতে একটি করে হাড় রাখলেও অনেক বাড়ি বেঁচে যাবে। এক সালমান এফ রহমান সাতটি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা লুটপাট করেছেন।

এনসিপির এই নেতা আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশকে লুটের রাজ্যে পরিণত করেছে। রূপপুর প্রকল্পের বিষয়ে ইউএসভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কর্প তাদের পরিসংখ্যানে বলেছে, এক লাখ ২০ হাজার কোটি টাকার প্রকল্প করতে টিউলিপ সিদ্দিকীকে নেগোশিয়েটর (সমঝোতাকারী) হিসেবে সামনে রেখে শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয় ৫০ হাজার কোটি টাকা কমিশন নিয়েছে। যে টাকা মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025