বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

বরগুনা সদর উপজেলায় স্কুলের পাশে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা সবাই ওই স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রী। বর্তমানে তারা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- হাবিবা, জান্নাতি, ইয়াসমিন, মিম, জান্নাতি, ঐশী, রিয়া মনি, মনিরা, রুমি, কারিমা ও রিয়া মনি।

স্থানীয় ও স্কুল সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে বরগুনায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। ক্লাস চলাকালীন হঠাৎ স্কুলের সামনে একটি তালগাছে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ১২-১৩ জন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে ক্লাসরুমেই অসুস্থ হয়ে পড়ে। অনেকে ভয়ে বাগরুদ্ধ হয়ে যায় এবং কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হয়। শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা মিলে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্কুলের হাইজিন কর্নারে নিয়ে প্রাথমিক সেবা দেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাদের প্রথমে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে এবং পরবর্তীতে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলঝুড়ি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মোসা. রুনা বলেন, আমাদের ক্লাস চলাকালে বৃষ্টি শুরু হয়। ওই সময় স্কুলের সামনে থাকা একটি তালগাছে বজ্রপাত হলে বিকট শব্দে আমাদের স্কুলের কয়েকজন অসুস্থ হয়ে যায়। অসুস্থদের বেশিরভাগ স্কুলের তৃতীয় তলায় ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির ক্লাসে ছিল। আর আমরা চার তলায় নমব শ্রেণির ক্লাসে ছিলাম।

স্কুলের সহকারী শিক্ষক মো. ওবায়দুল কবির জানান, বজ্রপাতের শব্দে তৃতীয় তলায় থাকা শিক্ষার্থীরা বেশি আতঙ্কিত হয়ে পড়ে। আমরা তাৎক্ষণিক জেলা প্রশাসনকে জানিয়ে তাদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি।

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মাহফুজুর রহমান জানান, বয়স কম হওয়ায় শিক্ষার্থীরা তীব্র শব্দে ভয় পেয়েছে। তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত। মূলত প্যানিক অ্যাটাক বা মানসিক আতঙ্কের কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছিল। আমরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025