বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর

নাটোরের লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক আল আমিন বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। বিদ্যুতের তারে আটকে চিৎকার শুরু করলে তার ছেলে আব্দুল্লাহ রক্ষা করতে ছুটে আসে। সে বাবাকে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।

এসময় শিশুটির মা আসমা খাতুন দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেন। এতে তার স্বামী আল আমিন প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে শিশু আব্দুল্লাহ। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ স্থানীয় মোহরকয়া হাটপাড়া এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির শিক্ষার্থী। সে আল আমিন-আসমা দম্পতির একমাত্র সন্তান বলে জানা গেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025