রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
রবিবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা ও সাঘাটা উপজেলায় হেলেঞ্চা ও দেলুয়াবাড়ী চরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সুজার ছেলে ফুয়াদ হাসান (২৪), মোজাহিদ চৌধুরী ছোটনের ছেলে রাফি (১০) ও নবীর হোসেনের ছেলে মিজানুর রহমান (১৭)। এর মধ্যে মিজানুর রহমান এসএসসি পরীক্ষার্থী।
চেয়ারম্যান ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়।
এদিকে সাঘাটা উপজেলায় বজ্রপাতে একটি ঘোড়াসহ দুইজনের মৃত্যু হয়েছে। এদিন বিকাল ৩টার দিকে পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার হলদিয়া ইউনিয়নের দেলুয়াবাড়ী চরের শুক্কুর আলীর ছেলে মানিক মিয়া (৩৫) ও বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে নম্বর আলী (৬৫)।
স্থানীয়রা জানান, মানিক মিয়া যমুনা নদীর ঘাট থেকে ঘোড়ার গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তার পরিবহনের ঘোড়াটি মারা যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মানিক মিয়াকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময়ে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে ছাগল দেখতে গিয়ে বজ্রপাতে আহত হন নম্বর আলী। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আব্দুর রশিদ (১৮) নামে একজন আহত হয়েছেন। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হলদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা ও বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।