শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

সেলিমা রহমানের ৩০ ভরি সোনার দাম ৫০ হাজার টাকা

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় তিনি ৩০ ভরি সোনার দাম দেখিয়েছেন মাত্র ৫০ হাজার টাকা। গত বছরের ডিসেম্বরের আয়কর বিবরণীতে তিনি মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭৩৭ টাকা।

হলফনামা অনুযায়ী, সেলিমা রহমানের ১০ হাজার ৬১২ বর্গফুটের একটি বাড়ির মূল্য দেখানো হয়েছে ২ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ১৯৫ টাকা। ঋণের মধ্যে আছে ফ্ল্যাট বিক্রির অগ্রিম বাবদ ২ কোটি ২০ লাখ টাকা, মেয়ের কাছ থেকে নেওয়া ঋণ ১ কোটি ২০ লাখ টাকা এবং বাড়িভাড়া বাবদ ৯ লাখ ৩০ হাজার টাকা।

হলফনামায়  পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করেছেন সেলিমা রহমান। তার হাতে নগদ ৭১ লাখ টাকা আছে। স্থাবর সম্পত্তি (বাড়ি/অ্যাপার্টমেন্ট) থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ৯২ হাজার টাকা এবং বিনিয়োগ আছে ২৮ লাখ ১১ হাজার ২৩৯ টাকার।  তিনি  আসবাবপত্রের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা দেখিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025