শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংসদেও এক ঘণ্টা লোডশেডিং চান বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদেও দিনে এক ঘণ্টা লোডশেডিং চান বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় প্রস্তাব আমলে নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শফিকুর রহমান এই প্রস্তাব দিয়েছেন।

ঢাকায় লোডশেডিং হবে- বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এই বিবৃতির বিষয়টি উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, আমি বলবো মেহেরবানি করে লোডশেডিং যেন সংসদ থেকে শুরু হয়। লোডশিডিংয়ের আওতায় সংসদও যেন থাকে। যদি ঢাকার অন্য অংশে এক ঘণ্টা থাকে (লোডশেডিং), এখানেও (সংসদে) যেন এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে। এখান থেকে শুরু হোক, তাহলে জনগণ বুঝবে বাংলাদেশকে আমরা সার্বজনীন হিসেবে গড়ে তুলতে চাচ্ছি।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলের নেতার উদ্দেশে বলেন, সংসদ তো চালু রাখতে হবে। সংসদ বন্ধ করা যাবে না।

পরে বিরোধীদলীয় নেতা বলেন, আমি সংসদ ভবন বলেছি। সংসদের অধিবেশন বলি নাই। অধিবেশনের বাইরেও অনেক কর্মঘণ্টা আছে। আমি সেই কথাটাই বলেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025