বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম :
ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে ড্রামে সংরক্ষিত রাখা ডিজেলে ডুবে আরাফ মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আরাফ ওই গ্রামের বাবু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আরাফের বাবা বাবু মিয়ার ট্রাকের ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় ট্যাংকিতে থাকা প্রায় ৭০ লিটার ডিজেল বাড়ির বারান্দায় একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখা হয়। তবে ড্রামটির মুখ খোলা ছিল।

মঙ্গলবার বেলা ১২টার দিকে পরিবারের অগোচরে খেলতে গিয়ে শিশু আরাফ ওই ড্রামের ভেতরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর ইসলাম জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে কোনো অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025