বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির

চট্টগ্রামসহ দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহানগর ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিছিলটি পুরোনো রেলস্টেশন মাঠ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নাছির উদ্দীন নাছির বলেন, চট্টগ্রামসহ দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না।

তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে উল্টো দায় চাপানোর চেষ্টা চলছে। আমরা প্রকাশ্যে রাজনীতি করি। আমাদের প্রতিটি নেতাকর্মীর অবস্থান স্পষ্ট। কিন্তু প্রতিপক্ষ গোপনে হামলা চালিয়ে পরে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে চায়।

নাছির বলেন, মতপার্থক্য থাকলে তা যুক্তি ও আলোচনার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। কোনো লেখা বা বক্তব্যে আপত্তি থাকলে পাল্টা বক্তব্য দেওয়া সম্ভব। কিন্তু হামলার পথ বেছে নেওয়া স্বাভাবিক রাজনৈতিক পরিবেশে বিশ্বাস না করারই প্রমাণ।

তিনি আরও বলেন, সরকারি সিটি কলেজের সাম্প্রতিক ঘটনায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধ করে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি দেব।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমান, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল আলম রবি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকী ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেলসহ অন্য নেতাকর্মীরা।

এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র কলে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025