সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। এরপরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সোমবার উত্তর জাপানে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে এবং তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উঁচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। খবর এএফপির।

উত্তর ইওয়াতে প্রশাসনিক অঞ্চরের উপকূলবর্তী প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে, এর কম্পনে শত শত কিলোমিটার দূরে অবস্থিত টোকিওর বড় বড় ভবনও কেঁপে ওঠে।

জেএমএ-এর তথ্যমতে, প্রায় ৪০ মিনিট পর ইওয়াতের কুজি বন্দরে ৮০ সেন্টিমিটার (৩১ ইঞ্চি) উঁচ্চতার একটি সুনামি ঢেউ আছড়ে পড়েছে।

সুনামির ঢেউয়ের কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কার বিষয়ে সতর্ক করে বলা হয়েছে যে, উপকূলীয় অঞ্চল এবং নদীর তীরবর্তী এলাকা থেকে অবিলম্বে উঁচু ভূমি বা আশ্রয়কেন্দ্রের মতো নিরাপদ স্থানে সরে যান।

সুনামির ঢেউ বারবার আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরাপদ স্থান ত্যাগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় সম্প্রচারকারী এনএইচকের ফুটেজে ইওয়াতের বেশ কয়েকটি বন্দরের আশেপাশে তাৎক্ষণিক কোনো দৃশ্যমান ক্ষয়ক্ষতি দেখা যায়নি।

দেশটির আবহাওয়া সংস্থা জেএমএর এক কর্মকর্তা টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেছেন, আরও ভূমিকম্প আঘাত হানতে পারে।

এদিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা একটি সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে।
জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প সক্রিয় দেশ, যা প্রশান্ত মহাসাগরীয় ‌‘রিং অফ ফায়ার’-এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে অবস্থিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025