সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনাম :
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে এ হামলার ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে।

পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এক ব্যক্তি হঠাৎ গুলি চালিয়ে শিশুদের লক্ষ্য করে হামলা চালায়। হামলার পর অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। এ সময় পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী আহত হয় এবং তাকে আটক করা হয়।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং হামলার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শ্রিভপোর্টের বাসিন্দা এবং মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে লিখেছেন, তার দল এই ‘হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনা’ সম্পর্কে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ রাখছে।

তিনি বলেন, ‘এই অত্যন্ত কঠিন সময়ে আমরা ভুক্তভোগী, তাদের পরিবার ও প্রিয়জন এবং আমাদের শ্রিভপোর্ট সম্প্রদায়কে আমাদের চিন্তা ও প্রার্থনায় স্মরণ করছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025