সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে চায় ইরান

শত্রুপক্ষকে আরেকটি পরাজয়ের ‘তিক্ত স্বাদ’ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। পাশাপাশি ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) ইরানের সর্বোচ্চ এই নেতার দেওয়া এক বিবৃতিতে ওই হঁশিয়ারি দেওয়া হয়েছে।

খামেনি বলেন, ইরানের সেনাবাহিনী ‘তাদের (ইসরাইলি-মার্কিন) দুর্বলতা ও অপমান বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে’ এবং ‘আমাদের ড্রোনগুলো বজ্রপাতের মতো আমেরিকান ও জায়নিস্ট অপরাধীদের ওপর আঘাত হানছে’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের সাহসী নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত’।

খামেনি সাম্প্রতিক যুদ্ধকে ইরানের বিপ্লবী ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে ধরেন। তিনি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব থেকে শুরু করে আগের দুটি ‘আরোপিত যুদ্ধ’ হয়ে বর্তমান সংঘাত পর্যন্ত এর ধারাবাহিকতা ব্যাখ্যা করেন। তার মতে, সেনাবাহিনী বিপ্লবের পর থেকেই ‘নিজের সঠিক অবস্থানে’ রয়েছে এবং এটি ‘জনগণের হৃদয় থেকে উঠে আসা, সত্যিকারের জাতির সন্তান’।

বার্তায় তিনি তার পূর্বসূরি ও বাবা শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানান। তাকে তিনি এমন একজন নেতা হিসেবে উল্লেখ করেন, যিনি বিপ্লবের প্রথম দশক থেকেই সেনাবাহিনীকে টিকিয়ে রাখা ও শক্তিশালী করতে সবচেয়ে বেশি চেষ্টা করেছেন।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025