সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালো ইরান

যুদ্ধবিরতি নিশ্চিত করতে মধ্যস্থতা প্রক্রিয়ায় ভূমিকা রাখায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে ও পাকিস্তানি প্রধানমন্ত্রীকে মধ্যস্থতা প্রক্রিয়ায় ‘কার্যকর ভূমিকা’ রাখার জন্য প্রশংসা করেন। সেই সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে সহায়তার জন্য তেহরানকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়ার জন্যও পাকিস্তানকে ধন্যবাদ জানান পেজেশকিয়ান।

পেজেশকিয়ান আরও বলেন, ইরান অঞ্চলে অস্থিতিশীলতা চায় না ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ করতে চায়।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025