সোমবার, ১৩ Jul ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
ছাত্রশিবির থেকে বিদায় নিয়ে যা বললেন সাদিক কায়েম ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী জেলা–উপজেলায় হাসপাতালে যুক্ত হচ্ছে ডায়ালাইসিস বেড: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে চীনের আহ্বান

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ফোনালাপে ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেভাবে সম্মান করা ও সুরক্ষিত রাখা উচিত, সেভাবেই এই জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা-নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমানে সার্বিক পরিস্থিতি বেশ জটিল একটি জায়গায় পৌঁছেছে। আমরা এখন সংঘাত এবং শান্তির মধ্যবর্তী একটি স্থানে আছি। এই স্থান থেকে শান্তিতে উত্তরণের পথ হতে পারে হরমুজ প্রণালিকে মুক্ত করে দেওয়া।

চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি বজায় রাখা এবং উভয়পক্ষের আলোচনায় ফিরে আসাকে চীন পূর্ণ সমর্থন দিচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া জানানো হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিশ্বের অনেক দেশের কাছে তেল বিক্রি করতে পারে না ইরান। এ অবস্থায় চীনই ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা, দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৮০ শতাংশই বেইজিং কিনে থাকে।

সূত্র : বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025