বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পৃথক ঘটনায় এই দুইজনের মৃত্যু হয়।
স্বজনরা জানান, উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে জমিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন রিজান ঢালী (১৬)। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন রাকিব (২২)। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে নিশ্চিত করেন।
টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. নুরে আলম সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।