সোমবার, ১৩ Jul ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ছাত্রশিবির থেকে বিদায় নিয়ে যা বললেন সাদিক কায়েম ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী জেলা–উপজেলায় হাসপাতালে যুক্ত হচ্ছে ডায়ালাইসিস বেড: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির

সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে চার দিনের সরকারি সফরে সৌদি আরব, কাতার ও তুরস্কে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই তিন দেশ সফর করবেন তিনি।

সফরের অংশ হিসেবে সৌদি আরব ও কাতারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ছাড়াও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

শেষ পর্যায়ে তুরস্ক সফরে তিনি অংশ নেবেন ‘আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এ। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে পার্শ্ববৈঠকে মিলিত হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে থাকবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025