রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই।
রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়, ১১ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগে তিনি মৃত্যুবরণ করেন।
মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশীষ শেলার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিউজ১৮ জানায়, তার মরদেহ আগামীকাল সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিজ বাসভবনে রাখা হবে। এরপর বিকেল ৪টায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে।
উল্লেখ্য, ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী আশা ভোঁসলে খুব অল্প বয়সেই সংগীতজীবন শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি হিন্দি, মারাঠি, বাংলা ও গুজরাটি সহ বিভিন্ন ভাষায় হাজারো গানে কণ্ঠ দিয়েছেন। তার মৃত্যু ভারতীয় সংগীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।