রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে অভিযান এখনো শেষ হয়নি: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান এখনো শেষ হয়নি।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, আমরা এখনও তাদের বিরুদ্ধে লড়ছি। এখন আরও অনেক কিছু করার আছে।

তিনি আরও জানান, ইসরায়েল লেবাননের সঙ্গে শান্তি আলোচনার জন্য অনুমোদন দিয়েছে।

ইসরায়েল এই বিবৃতি এমন সময়ে দিয়েছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা ইসলামাবাদে শান্তি আলোচনা চালাচ্ছিলেন।

নেতানিয়াহু দাবি করেন, সামরিক অভিযানে ইসরায়েল কিছু ‘সাফল্য’ অর্জন করেছে, যার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার কথাও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান পাল্টাপাল্টি যুদ্ধে জড়িয়ে পড়ে। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার ফলে অস্থির হয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্য।

যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়।

তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হওয়ায় এর প্রভাব পড়ে তেল ও জ্বালানির বাজারে। অবশেষে, গত ৮ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যস্ততায় দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।

সূ্ত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025