শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ২০ ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল যুদ্ধে নামতে ৭০ লাখ ইরানি স্বেচ্ছায় প্রস্তুত: বাঘের গালিবাফ মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু নজিরবিহীন মূল্যবৃদ্ধির পরও নির্ধারিত দামে মিলছে না গ্যাস বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ ২৪ ঘণ্টায় হামে ৪ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ৬৮৫

যুদ্ধে নামতে ৭০ লাখ ইরানি স্বেচ্ছায় প্রস্তুত: বাঘের গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, একটি ‘শক্তিশালী জাতীয় প্রচারণা’ লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। আগেও আমরা তা করেছি, আবারও করতে প্রস্তুত। আমাদের ঘরে আসলে পুরো জাতির মুখোমুখি হতে হবে।’

গালিবাফ বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশজুড়ে শক্তিশালী আন্দোলন গড়ে উঠেছে, যেখানে প্রায় ৭০ লাখ ইরানি দেশের প্রতিরক্ষায় ইতোমধ্যে অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন।’

ইরানের ওপর যেকোনো হামলার সম্মিলিত জবাব দেওয়া হবে বলে মার্কিন সেনাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আপনি যেহেতু আমাদের বাড়িতে আসছেন… আপনাকে পুরো পরিবারের সঙ্গেই দেখা করতে হবে।’

পোস্টে তিনি উল্লেখ করেন, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশব্যাপী একটি শক্তিশালী জাতীয় প্রচারণা লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। এসময়ে প্রায় ৭০ লাখ মানুষ দেশে রক্ষায় অস্ত্র হাতে তুলে নেয়ার প্রস্তুতি ঘোষণা করেছে।

ইরানের স্পিকার বলেন, ইরানিরা তাদের মাতৃভূমি রক্ষার বিষয়ে কেবল কথার কথা নয়। তারা আগেও জীবন উৎসর্গ করেছে এবং আবারও তা করতে প্রস্তুত।

তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর যেকোনো হামলা সম্মিলিতভাবে দেয়া হবে। আমাদের ঘরে আসলে পুরো জাতির মুখোমুখি হতে হবে।’ এসময় তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আরও বলেন, ‘এসে দেখো’।

এর আগে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতিমি। তিনি সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযানের চেষ্টা করলে ‘একজন সেনাও যেন বেঁচে না ফিরতে পারে’।

Please Share This Post in Your Social Media

১৩

© All rights reserved bijoykantho© 2025