মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
ইসরায়েলি বাহিনীর এক বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলে প্রকাশিত খবরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, এই হামলার মাধ্যমে আইআরজিসির অন্য সদস্যদের জন্য একটি ‘বার্তা’ দেওয়া হয়েছে।
কাটজের দাবি, হরমুজ প্রণালীতে মাইন পেতে এবং জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তাংসিরি।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা।