মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম :
কাতারের সাবেক আমিরের মৃত্যু, বুধবার দেশে রাষ্ট্রীয় শোক ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ এইচএসসি পরীক্ষার্থীদের পাশে আছি, সংস্কার এখন সময়ের দাবি: পাটওয়ারী এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহ্বান রিজভীর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিলেন শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি’ — স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভের ডাক ৩ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

চুয়াডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুটি গ্রাম পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, হঠাৎ ঝড়ের জন্য দুটি গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নষ্ট হয়েছে ঘরবাড়ি ও মাঠের ফসল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই নাই। তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এর আগে, বুধবার রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর ও কাটাভাঙ্গা গ্রামে কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বাড়িঘর, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও মাঠের ফসল। এ সময় ঘরের চালায় গাছের ডাল ভেঙে পড়ে উদয়পুর গ্রামের আকমান (৬৫)নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী লতিফুন্নেছা (৫৫) আহত হন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025