মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী ইরানে রাতভর ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের গৃহবন্দি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন কাতারের সাবেক আমিরের মৃত্যু, বুধবার দেশে রাষ্ট্রীয় শোক ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ এইচএসসি পরীক্ষার্থীদের পাশে আছি, সংস্কার এখন সময়ের দাবি: পাটওয়ারী এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহ্বান রিজভীর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিলেন শিক্ষার্থীরা

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে একজনকে কুপিয়ে হত্যা, আটক ১

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। পরে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হাওলাদার নতুন মাদারীপুর এলাকার হাফেজ হাওলাদারের ছেলে।

জানা গেছে, আধিপত্য নিয়ে নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে মনিরুজ্জামান আক্তারের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন।

এ সময় আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগেও বেশ কয়েকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025