রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গোলাম আযমের স্বীকৃতি জাতি আজও দিতে পারেনি: জামায়াত নেতা আযাদ যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত তাকওয়া প্রশিক্ষণের কর্মশালা রমজান: ড. মুহাম্মদ ঈসা শাহেদী ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছে ইসলামী ছাত্রশিবির বাংলাকে মায়ের ভাষা বলতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী চাঁদাবাজি নিয়ে নৌপরিবহন মন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

যশোরের চৌগাছায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের আফরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় সেনানিবাস থেকে ছুটি নিয়ে নিজস্ব মোটরসাইকেলে চড়ে বাড়িয়ালী গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন রিপন। পথে আফরা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লাল মোটরসাইকেলের সঙ্গে তার বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

এ সময় অপর মোটরসাইকেলে থাকা হাসান (৪০), তুহিন (৩৫) ও রাহুল (২০) ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। আহতরা সবাই চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেনানিবাসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025