বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট

ঢাকা-৬, আসন ওয়ারীতে জামায়াতের নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রাজধানীর পুরান ঢাকার ওয়ারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা জানান, দুর্বৃত্তরা কার্যালয়টিতে অতর্কিত হামলা চালায়। এসময় সেখানে টাঙানো ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সাজসজ্জার সামগ্রী ছিঁড়ে ফেলা হয়। এতে নির্বাচনি কাজে ব্যবহৃত অস্থায়ী কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়।

নেতাকর্মীরা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনি কার্যালয় ও নেতাকর্মীদের নিরাপত্তা জোরদার করা জরুরি। অন্যথায় মাঠে সহিংসতা ও অস্থিরতা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান । তিনি বলেন, নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালানো হয়েছে।

জামায়াতের এ প্রার্থী দাবি জানান, অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025