বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

জামায়াত আমীরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইইউ রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন।

মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পায়।

সাক্ষাৎকালে ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025