সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

২৯ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিস ২৯টি সংসদীয় আসনে রিকশা প্রতীকে তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ২৩টি আসনে একক এবং ছয়টিতে উন্মুক্তভাবে প্রতিযোগিতা করবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, ‘দশ দলীয় নির্বাচনী ঐক্য’র সমঝোতার আলাপের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২৯ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

এর মধ্যে ২৩টি সংসদীয় আসনে ‘দশ দলীয় নির্বাচনী ঐক্য’র আওতায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপর ছয়টি আসনের মধ্যে সুনামগঞ্জ-৩ ও কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস, মৌলভীবাজার-৪ ও নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি, ফেনী-২ আসনে এবি পার্টি এবং ফরিদপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর সাথে উন্মুক্ত ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025