সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের

নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টিপুর গ্রামের বাসিন্দা খাদিজা (২৮) ও তার মেয়ে ফাতেমা (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার থেকে কাঠবোঝাই একটি ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ট্রাকের পাশ দিয়ে অতিক্রম করার চেষ্টা করে। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশে পড়ে গেলে তাতে থাকা মা-মেয়ে ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তারা নজিপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। এদিকে, এ দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রাকটিতে হামলা চালিয়ে সামনের কাচ ভেঙে দেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025