শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইনকিলাব মঞ্চ- হাদি হত্যায় প্রধান উপদেষ্টার সংশ্লিষ্টতা থাকলেও বিচার হতে হবে

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে যারই সংশ্লিষ্টতা থাকুক না কেন, সুষ্ঠু বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যদি স্বয়ং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার বা শেখ হাসিনারও সংশ্লিষ্টতা থাকে, তবুও সুষ্ঠু বিচার হতে হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ডিবি জানিয়েছিল যে, হত্যার জন্য পাঁচটি টিম ছিল এবং ২১ জনের একটি মিশন টিম ছিল। কিন্তু চার্জশিটে (অভিযোগপত্র) সেই ২১ জনের বা বাকি চারটি গ্রুপের উল্লেখ নেই।

রাজনৈতিক দলগুলোর ভূমিকাও হতাশাজনক মন্তব্য করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, তারা আমাদের মাথায় হাত দিয়ে দোয়া করা ছাড়া আর কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না। অনেক বড় দল আমাদের সঙ্গে দেখাই করেনি। অথচ শহীদ ওসমান হাদি গুম কমিশন এবং পিলখানা কমিশনের ব্যাপারে শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025