শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

এনসিপির নির্বাচন পর্যবেক্ষক ও প্রশিক্ষণবিষয়ক উপ-কমিটি গঠন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতি আনতে নির্বাচন পর্যবেক্ষক ও প্রশিক্ষণবিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনে বুধবার (১৪ জানুয়ারি) এ উপ-কমিটি গঠন করা হয়। এতে প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়রা নূর এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরিফুর রহমান তুহিন।

উপ-কমিটির অন্য সদস্যরা হলেন- নাভিদ নওরোজ শাহ, মনজিলা ঝুমা, আবদুল্লাহ আল মাহমুদ জিহান, ইয়াহিয়া জিসান, জাওয়াদুল করিম, মো. রাইসুল ইসলাম, মো. আসিফ উদ্দিন সম্রাট, সাদেক মির্জা, শারমিন আকতার বিনা, কাজী মো. জায়েদ, মো. মোসলেহ উদ্দিন খান, আছিয়া আকতার রেমিজা ও তানজিদ রহমান।

নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও দক্ষ করে তুলতে এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা নিশ্চিত করতেই এই উপ-কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025