শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করতে যমুনায় তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনায় গেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৭টা ২৬ মিনিটে তারেক রহমানের গাড়িবহর প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছায়।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন।

এর আগে, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন তারেক রহমান। দেশে ফেরার ২১ দিন পর তিনি সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবনে সাক্ষাৎ করতে এলেন।

এর মধ্যেই গত ৩১ ডিসেম্বর প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হয়েছিল।

এছাড়া, এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই তারা আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করেছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025