বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

‘হ্যাঁ’ ভোটে কী পাবেন, ‘না’ ভোটে কী হারাবেন জানাবে সরকার: উপদেষ্টা রিজওয়ানা

পরিবর্তন ও সংস্কার চাইলে জনগণকে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানিয়েছে সরকার। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হ্যাঁ’ ভোট দিলে কী পাওয়া যাবে এবং না ভোট দিলে কী কী পাওয়া যাবে না, সে বিষয়গুলো স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরা হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। রিজওয়ানা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে আপনি কী কী পাচ্ছেন এটা আমরা বলছি। ‘না’ দিলে কী কী পাচ্ছেন না, এটাও আমরা বলছি। কেউ যদি মনে করে, সে ‘না’ ভোটের পক্ষে প্রচার করবে, এটা তার দলীয় সিদ্ধান্ত

তথ্য উপদেষ্টা বলেন, আগেও বলেছি এখনো বলি নির্বাচন হবে, এটা ১২ ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ। মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে মানুষ ওই দ্বিধাদ্বন্দ্বে থাকে। মানুষের মধ্যে আরেকটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ে, যাতে করে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। এটা হচ্ছে ওই কূটচালেরই একটা অংশ যে আমি না থাকলে নির্বাচন হবে কি না।

সৈয়দা রিজওয়ানা বলেন, বাংলাদেশের মানুষ অনেক সচেতন। ওই প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। তারা তাদের নেতা নির্ধারণ করতে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে সাধারণ নির্বাচন এবং গণভোট দুইটাতে অংশ নেবেন।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ ইস্যুতে উপদেষ্টা বলেন, এটা নিয়ে অভিযোগ আসবে না- এমন তো কোনো কথা নেই। কেউ যদি মনে করে তার এলাকাতে ব্যত্যয় ঘটছে সে তো ইলেকশন কমিশনকে বলবে এবং ইলেকশন কমিশনের কিন্তু নিজস্ব আইনেই ওটার প্রতিকার দেওয়ার বিধান আছে।

তিনি আরও বলেন, সারাদেশের ৩০০ আসনে কিন্তু এই কথাটা বলা হচ্ছে না। একটা-দুটো জায়গায় যদি এ ঘটনা ঘটে থাকে তাহলে বলবে, নির্বাচন কমিশন প্রতিকার দেবে। বলার পরেও যদি প্রতিকার না পায় তখন সেটা একটা প্রশ্ন

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025