শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

অল্প সময়ে জোট গঠন হওয়ায় কিছু মতানৈক্য আছে, এটা কেটে যাবে: নাহিদ

খুবই অল্প সময়ের মধ্যে জোট প্রক্রিয়া হওয়ায় কিছু মতানৈক্য হয়েছে, তবে এটা কেটে যাবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, শেষ পর্যন্ত চেষ্টা করবো এই জোট যেন অটুট থাকে। কারও মতানৈক্য থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আসন সমঝোতা হলেও, এই জোটের (১১ দল) রাজনৈতিক গুরুত্ব আছে। এই জোট নিয়ে আকাঙ্ক্ষার জায়গা আছে, এটা জনগণ বোঝে।

আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ করবো- এটা আমাদের প্রত্যাশা। খুবই অল্প সময়ের মধ্যে জোট প্রক্রিয়া হওয়ায় কিছু মতভিন্ন হয়েছে, এটা কেটে যাবে।

নির্বাচনে কোনো দলীয় প্রার্থী হবে না জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ৩০০ আসনেই জোটের প্রার্থী হবে। সবাই সবাইকে সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025