সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

জামায়াত আমিরের সঙ্গে সাবেক মার্কিন স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিসের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ (রোববার, ১১ জানুয়ারি) দুপুর ২টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অ্যালবার্ট টি. গম্বিসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে অংশ নেয়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মি. মোর্স এইচ. ট্যান, নর্থ আমেরিকার মুসলিম উম্মাহর সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক আরমান চৌধুরী ও নিউইয়র্কের ব্যবসায়ী নেতা ফয়সাল আলম।

এ সময় আমিরে জামায়াতের সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম।

মতবিনিময়কালে তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় করার পর বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025