সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

‘হ্যাঁ’ ভোটের প্রচারণা: ২৭০ আসনে ‘অ্যাম্বাসেডর’ দেবে এনসিপি

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে আসনভিত্তিক পৃথক কর্মপদ্ধতি গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী রয়েছে, সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা পরিচালিত হবে। ওইসব আসনে প্রার্থী নিজেই দলীয় কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে প্রচারণার মূল নেতৃত্ব দেবেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে দলটি।

বার্তায় এনসিপি জানায়, অন্য যেসব আসনে এনসিপির কোনো প্রার্থী নেই, এমন মোট ২৭০টি আসনে দলটি ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ দেবে। এসব অ্যাম্বাসেডর বা প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট আসনগুলোতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে। তারা স্থানীয় জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে এনসিপির রাজনৈতিক অবস্থান, গণভোটের গুরুত্ব এবং ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।

বার্তায় বলা হয়, এই পদ্ধতির মাধ্যমে এনসিপি সারাদেশে একটি সমন্বিত ও সর্বব্যাপী প্রচারণা নিশ্চিত করতে চায়, যাতে প্রার্থী থাকা কিংবা না থাকা সব আসনেই জনগণের কাছে দলের বার্তা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া যায় এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025