সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রোববার (১১ জানুয়ারি) নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে জানানো হয়, সাক্ষাৎকালে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের অবস্থান, নির্বাচনী প্রস্তুতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে, শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

সে সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আগামী ১২ জানুয়ারির মধ্যেই আসবে।

নির্বাচনী প্রক্রিয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও রাজনৈতিক সমঝোতার বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025