শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এর আগে গত ২ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। বাতিলের কারণ হিসেবে বলা হয়েছিল, হলফনামায় তার বিরুদ্ধে থাকা একটি আদালত অবমাননার মামলার তথ্য গোপন করা হয়েছে। এছাড়াও কিছু পূর্ববর্তী আইনি প্রক্রিয়ার জটিলতা থাকাকে রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেছিলেন।

শুনানির পর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে হামিদুর রহমান আযাদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025